1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইল সখীপুরে একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন দুই যমজ বোন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

টাঙ্গাইল সখীপুরে একসঙ্গে জাবিতে ভর্তির সুযোগ পেলেন দুই যমজ বোন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,বিশেষ প্রতিনিধি:
যমজ বোন দেখতে প্রায় একই। জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠা। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন একই প্রতিষ্ঠানে। পড়ালেখায়ও সমান মেধাবী দুজন। প্রাথ‌মিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভ‌র্তি পরীক্ষায় দেখিয়েছেন সাফল্য। এবার ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন আফসানা ও শাহানা নামের যমজ দুই বোন।

টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকায় বেড়ে ওঠা জমজ বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে প্রথম হয়েছে আফসানা এবং ‘এ’ ইউনিটে ৭৬তম হয়েছে শাহানা। শিক্ষক দম্পতি বাবা মো: আল-আমীন ও আফিয়া আক্তারের ঘর আলো করে ২০০৬ সালের জন্ম নেয় তারা।

এর আগে, স্কুল জীবনে দুই বোনই সখিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। দুই বোনের জন্মসময় ও চেহারার মিল থাকার পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ফলাফলেও এত মিল থাকাটা তাদের দুই বোনকেও অবাক করে বলে জানায় তারা।

সামিয়া জাহান আফসানা বলেন, আমরা ছোটবেলা থেকেই প্রায় একই রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি দেখা যাক কি হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এ বিষয়ে তাদের বাবা উপজেলা জামায়াতের আমির ও বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল আমীন মিয়া বলেন, সন্তানের সাফল্য সবসময় বাবাকে আনন্দে উদ্বেলিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল, কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে। এতে আমি ভীষণ খুশি হয়েছি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park