1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে মাদী নৃত্য তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

টাঙ্গাইলে মাদী নৃত্য তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি অনুষ্ঠান

জ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার:
টাঙ্গাইলে আদিবাসী সম্প্রদায়ের মাদী নৃত্য ও গানের মধ্যে দিয়ে তিনটি সাংবাদিক সংগঠনের পরিচিতি ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দিনভর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শালবনস্থ মধুপুর ন্যাশনাল পার্কের চুনিয়া কটেজে তিনটি সংগঠনের প্ল্যাটফর্ম ‘সাংবাদিক ঐক্য ফেডারেশন’ ওই আয়োজন করে।

এদিন প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (নর্থ-টাঙ্গাইল) এর সদস্যরা চুনিয়া কটেজে পৌঁছালে আদিবাসী নারীরা ঐতিহ্যবাহী মাদী নৃত্যর মাধ্যমে সদস্যদের স্বাগত জানায়। পরে আনন্দঘন পরিবেশে পরিচিতি, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ মাদী নাচ-গান অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ ও এনটিভির স্টাফ করেসপন্ডেট মহাবত হোসেন, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (নর্থ-টাঙ্গাইল) সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি গোলাম মোস্তফা, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল প্রমুখ।

বক্তারা সাংবাদিকতার পেশাদারিত্বের মানোনয়ন, পারস্পারিক সহাদর্য বৃদ্ধি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (নর্থ-টাঙ্গাইল) প্ল্যাটফর্মে সাংবাদিক ঐক্য ফেডারেশনের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park