1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান।

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর):

যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ এবং চালা-ছাউনি দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।
পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসী ও পৌর এলাকার সুবিধার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য ও অফিস সহকারী কামরুজ্জামান টিটো, প্রধান সহকারী মশিউর রহমান, উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলম, কার্য-সহকারী সাহা আলম মিন্টু, সার্ভেয়ার ইমাম হাসান, সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, স্টোরকিপার ইকরামুল করিম, অফিস সহায়ক ইসরাইল হোসেন, রোড রোলার চালক মনিরুল ইসলাম, ট্রাক চালক ফারহান মাহমুদ, বিদ্যুৎ হেলপার টিটু, ট্রাক হেলপার মুজাইদ হোসেন, লাইসেন্স পরিদর্শক শরিফুজ্জামানসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, পৌর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park