1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

ঝিকরগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মোঃ আজাদ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

‎‎মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে যুবর‌্যালী, আলোচনা সভা ও আত্মকর্মসংস্থানের জন্য উপজেলার ২৯ জন যুবক-যুবতীর মধ্যে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ই আগস্ট) সকাল ১১টায় দক্ষ্য যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সের রুমের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ সরকারী ও বেসরকারি দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন। অপর দিকে, দুপুর ১২ টায় রেলরোডস্থ কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আয়োজন বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. আবিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হাফেজ রেজাউল ইসলাম, টিম সদস্য জহিরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, মাওলানা তরিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে যুব বিভাগের পক্ষ থেকে ১০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ স্থানীয়দের মাঝে বিতরণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park