1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

‎মাসুদ রানা,সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

‎মাসুদ রানা,সাতক্ষীরা :

‎সাতক্ষীরা ব্রহ্মরাজপুর-ধুলিহর-ফিংড়ি (বিডিএফ) প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।
‎
‎শনিবার (৭ নভেম্বর) রাতে বিডিএফ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূত-এর নিজস্ব প্রতিনিধি ও বিডিএফ প্রেসক্লাবের সভাপতি জি এম আমিনুল হক।
‎
‎মতবিনিময়কালে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন। দায়িত্ব পালনকালে চার বছর দুই মাসে শতাধিক সাংবাদিককে আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন।‎ সাংবাদিকরা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে এলে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেন বলেও জানান তিনি।

‎তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অন্যতম বড় হাতিয়ার। তাঁদের লেখনির মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব। উন্নয়নমূলক সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি বলেন, একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তাঁর সততা। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগের বার্তার অমিত কুমার ঘোষ ও দৈনিক একুশের সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলী,বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলাম মনি ও জিয়াউর রহমান জিয়া।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল,এস এম ইসমাইল হোসেন, এম এম জয়নাল, এস এম রানা, মোস্তাকিম হোসেন, মো.আবু সাইদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park