1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

।এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

।।এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।।

 

জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণী ১৮ জুন (বুধবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নেছা, সহকারী কমিশনার আরিফুর রহমান,ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সাহেদুর রহমান রাফি, সারোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৭ শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা চেক তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park