1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামালপুরে গভীর শ্রদ্ধায় মাতৃভাষা দিবস উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জামালপুরে গভীর শ্রদ্ধায় মাতৃভাষা দিবস উদযাপিত

জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

জাকিরুল ইসলাম বাবু

একুশের প্রথম প্রহরে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এ দিবসটি উদযাপিত হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির তাৎপর্য পালনের শুভ সূচনা করেন। এরপর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, সিভিল সার্জন ডা. ফজলুল করিমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পরিষদ, অধ্যক্ষ মো. হারুন অর রশিদের নেতৃত্বে সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি হাফিজ রায়হান সাদা’র নেতৃত্বে জামালপুর প্রেসক্লাব, সভাপতি কাফি পারভেজ এর নেতৃত্বে জামালপুর নাগরিক ভয়েস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর ফায়ার সার্ভিস, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, দৈনিক জামালপুর বার্তা ডটকম, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শীহদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park