1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে বাধার সম্মুখীন দুই উপদেষ্টার গাড়িবহর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

জাফলংয়ে বাধার সম্মুখীন দুই উপদেষ্টার গাড়িবহর

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট::
সিলেটের জাফলংয়ে পরিদর্শনে এসে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভ ও বাধার সম্মুখীন হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে জাফলং পিয়াইন নদী পরিদর্শন শেষে দুই উপদেষ্ঠার গাড়ি আটকিয়ে প্রায় ১৫-২০ মিনিট বিক্ষোভ করেন।

এসময় শ্রমিকরা বিক্ষোভ করে ভূয়া” ভূয়া” বলে শ্লোগান দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফলং ইসিএ এলাকায় পরিবেশ ধ্বংস করে কোন ভাবেই বালু-পাথর উত্তোলন করতে দেয়া যাবে না। পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লীজ দেয়া হবে না। পর্যটনের মাধ্যমে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি করতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের মাধ্যমে এই এলাকা ধ্বংস হয়ে গেছে।
আপাতত এই এলাকা থেকে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। দ্বিতীয়ত এখানে যে ক্রাশার মেশিন আছে সেগুলো সরাতে হবে। এজন্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সিলেটের যে পর্যটনকেন্দ্র গুলো আছে এই গুলো ডেভলেপমেন্ট করলে সিলেটে যে লন্ডন থেকে টাকা আসে তার থেকে বেশি টাকা আসবে। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কোনদিকে যাবো? পাথর উত্তোলন করে কি ধ্বংসের দিকে যাবো নাকি এটা পরিবেশগত সৃষ্টি করে বিনোদনকেন্দ্র স্থাপন করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবো। সিলেটের সকল পর্যটন নিয়ে সামগ্রীক উন্নয়ন নিয়ে একটি পরিকল্পনা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে তারা হরিপুর গেস্ট হাউসে পৌঁছেন।”

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমেদ বলেন, “আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।”

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park