
মোঃ আল-আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মুহাম্মদপুর ইউনিয়নের মোলান গ্ৰামের উত্তর পাশে পাঁচবিবি ও হাকিমপুর থানার মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে, মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের মাঠে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে ভ্যান চালক মোঃ আরাফাত ইসলাম(২০) হাকিমপুর থানার আলীহাট ইউনিয়নের বাওনা গ্ৰামের মোঃ মিনহাজুল ইসলাম (৪৫) ছেলে।
পাঁচবিবি ও হাকিমপুর থানার ঔ মধ্যবর্তী স্থানে মোলান ও বাঁশমুরী রাস্তার পাশে ধানের মাঠে একজন ভ্যান চালকের লাশ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সকালের দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। তখন ধানক্ষেতে দড়ি দিয়ে হাত বাঁধা একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তখন কৃষকদের চিৎকারে ফসলের মাঠে কাজ করা অন্য কৃষকরাও ছুটে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার ওসি মো. কাওসার আলী বলেন,আমরা খবর পেয়ে সার্কেল এসপি ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশসহ আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ ও হাকিমপুর থানা পুলিশ। কিন্তু লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে, না দিনাজপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে তা এখনো জানা য়ায়নি।