
মোঃ আল-আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
জয়পুরহাটে পাঁচবিবি শিমুলতলী বাজার এর পূর্ব পাশে কাশপুর গুচ্ছগ্রাম এলাকায় আজ রবিবার দুপুর ২ টায় মেসি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ মহিলা শ্রী শরলা রানী (৬৫) নিহত হয়েছে। নিহত বৃদ্ধ মহিলা শ্রী শরলা রানী পাঁচবিবি শিমুলতলী এলাকার কাশপুর গুচ্ছ গ্রামের মৃত শ্রী বিনয় শর্মার স্ত্রী।
সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী ও পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে সরলা রানী পাতা কুড়ানোর জন্য রাস্তার পাশে দিয়ে যাচ্ছিল ,এমন সময় দুই দিক থেকে দুই ট্রাক্টর (মেসি) এসে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর (মেসির) সঙ্গে আঘাত লাগলে ঘটনাস্থলেই সরলারানী মাটিতে লুটিয়ে পড়ে, সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে শরলা রানীর মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে লাস্টটি উদ্ধার করে। এবং দুটি মেসি আটককৃত অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শী শরলা রানীর নাতি শ্রী পল্লব সাংবাদিকদের জানাই আমার নানি দুপুর আনুমানিক ২ টার দিকে রাস্তার পাশে পাতা কুড়ানোর জন্য আসছিল, ট্রাক্টর (মেসি) আসা দেখে সেখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর (মেসি ) আমার নানীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খোঁজখবর নিয়ে জানা গেছে পাঁচবিবি পাটাবুগা গ্রামের মোঃ রিপন ঘাতক মেসির মালিক।
পাঁচবিবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী সাংবাদিকদের জানান, দুপুর ২ টার সময় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে যায়, গিয়ে দেখে ফায়ার সার্ভিস লাস্টে উদ্ধার করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে । ঘাতক গাড়ি চালক সরলা রানী কে মেরে দিয়ে গাড়ি ফেলে , হেলপারসহ সে পালিয়ে যায়।