1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাটে মাদক রোধে ব্যাট-বল হাতে পাঁচবিবির ইউএনও মাহমুদুল হাসান খেলার মাঠে  । - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জয়পুরহাটে মাদক রোধে ব্যাট-বল হাতে পাঁচবিবির ইউএনও মাহমুদুল হাসান খেলার মাঠে  ।

মো :আল আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

মো: আল-আমিন 

 জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

মাদকের কালো থাবা দেশের যুবক-যুবতী, শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের ভবিষৎ উজ্জল জীবনকে অন্ধ্যকারের দিকে ধাবিত করে। একজন মাদকাসক্তর দ্বারা একটি পরিবার সমাজ-সংসার সহ দেশের অশান্তির অন্তরায়। মাদক যুব সমাজকে ধ্বংস করে সবক্ষেত্রে অশান্তির সৃষ্টি করে। যুব সমাজকে মাদক বিমুখ করে পড়ার টেবিল ও খেলার মাঠে মনোনিবেশ করতে ইউএনও মহোদয় এমন উদ্যোগ গ্রহন করেছেন। 

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নিজ হাতে গড়া জয়পুরহাট জেলার পাঁচবিবির মহীপুর মাওলানা ভাসানী সরকারি কলেজ মাঠে ব্যাট-বল হাতে ছাত্র-যুবকদের সাথে ক্রিকেট খেলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। মাওলানা ভাসানী সৃতি সংসদ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। 

মাঠে উপজেলা নির্বাহী অফিসার সহ মাঠে ক্রিকেট খেলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ক্রিড়া সংস্থার সাবেক সম্পাদক এটিএম জাহিদুল আলম রানা, সদস্য মোজ্জাফর ইসলাম সাজা, আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক সহ এলাকার শিক্ষার্থী। মাদক প্রতিরোধে ইউএনওর এমন উদ্যোগে এলাকাবাসী খুশি সেইসঙ্গে প্রতিবছর এমন উদ্যোগ গ্রহন করতে প্রশাসনের প্রতি অনুরোধও করেন। টুর্নামেন্টে উপজেলা প্রশাসন একাদ্বশ ইউনিয়ন পরিষদ দলকে ৩২ রানে পরাজিত করেন। খেলাটি উপভোগ করতে নারী-পুরুষ ছোটবড় দর্শক মাঠে উপস্থিত ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park