1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জমি হাতিয়ে নিতে চাচার ষড়যন্ত্রে ভাতিজার অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জমি হাতিয়ে নিতে চাচার ষড়যন্ত্রে ভাতিজার অপহরণ, অস্ত্রসহ গ্রেফতার ৩

শাহিন আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

শাহিন আলম টেকনাফ
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বেলাল অপহরণকান্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও কিরিছ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃত টেকনাফের বাহারছড়া শীলখালা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, ‘বেলালের চাচা আমীর আহমদ (৫৫) সম্পত্তি বিরোধের জের ধরে গত ১৪ অক্টোবর রাতে রোহিঙ্গা ডাকাত শফির সঙ্গে চুক্তি করে তার ভাতিজা বেলালকে অপহরণ করেন। অপহরণকারীরা প্রথম থেকেই ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের অভিযান শুরু করে। সর্বশেষ গতকাল বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে বেলালকে উদ্ধার করা হয়।’

ওসি বলেন, ‘এসময় প্রথমে মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যে মতে অপহরণের মূল পরিকল্পনাকারী আমীর আহমদকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ, একটি দা এবং একটি কিরিচ উদ্ধার করা হয়।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মূলত স্থানীয় কিছু অপরাধীসহ রোহিঙ্গা ডাকাতরা পাহাড়ে অপহরণ বাণিজ্যে গড়ে তুলেছে। তারা (ডাকাতরা) ঘটনার পর পাহাড়ে আশ্রয় নেয়। ফলে তাদের সহজে ধরা পরে না। আমরা ইতিমধ্য সকল আইনশৃঙ্খলাবাহিনীর সাথে আলোচনা করেছি। পাহাড়ি অপরাধীদের ধরতে খুব দ্রæত যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পুলিশের গোয়ান্দা নজরদারীসহ অভিযান জোরদার রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

গ্রেফতারকৃতরা হলেন, হ্নীলার রঙ্গীখালীর ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া ইউপির দক্ষিণ শীলখালীর মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park