1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর কাদিপুর গ্রামে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে রাস্তা কাজের উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুর কাদিপুর গ্রামে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে রাস্তা কাজের উদ্বোধন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিপুর গ্রামের শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর আখড়ার সামন থেকে  ডাউকা নদীর পাড় রাস্তার সংস্থার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টায় রাস্তার কাজের উদ্বোধন করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান।সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দ থেকে সড়কটি সংস্কার ও পাকাকরণ কাজ করা হচ্ছে। কলকলিয়া চন্ডিডহর সড়কের নিমাই চাঁদ জিউর আখড়া বাড়ির সামন থেকে ডাউকা নদীর পার রাস্তার প্রকল্পটি বাস্তবায়িত  এই গ্রামের দুই শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎসজীবি ও সাধারণ পথচারীদের দীর্ঘ দিনের চলাচলের দুর্ভোগও কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম কোরেশী মাছুম, আওয়ামীগ সরকারের আমলে কারানির্যাতিত কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজাফফর আলী লিটন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শিবলু মিয়া, আব্দুর রহমান, আঞ্জুর আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদের, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, ফারুক আহমদ জিতু এছাড়াও কলকলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনা হবে। আমাদের সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য দায়িত্বে থাকাকালে যতটুকু সম্ভব, উন্নয়ন কাজ করে যাবেন। কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক দীর্ঘ দিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষের কথা বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বিশেষ বরাদ্দ দিয়েছেন। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park