1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে ৮ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অরুন্নোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর সভাপতিত্বে ও এই শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির  আহবায়ক ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শ্রীরামসি হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নূরুন নাহার, শিক্ষক মোহাম্মদ শামীম মিয়া, ফররুখ আহমদ, মিজানুর রহমান, হুসাইন মোঃ এরশাদ,দিবানন্দ কুমার দাস, মোঃ মাহফুজুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালীম,অসীম কুমার ঘটক, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আসলাম হোসেন খান, শহীদুল ইসলাম, ফজলে আহমদ, মোঃ আব্দুল মোহিত , রুহুল আমীন ভূঁইয়া, আব্দুল কাদির, কামরুল হাসান, মোশাররফ হোসেন, মাহমুদুল ইসলাম, ইকবাল হোসেন, সাঈদুল ইসলাম, মোঃ নূরুল হক, রাশিকুল ইসলাম, আহাদ মিয়া।
আলোচনা পর্ব শেষে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেছেন সভার সভাপতি ও এই শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদস্য বৃন্দ।
উল্লেখ্য, বিগত ২৩ শে আগষ্ট জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে – সভাপতি মোঃ  হাজের আলী, সহ-সভাপতি মোঃ এমদাদুল হক, রুহুল আমীন ভূঁইয়া, মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, হুসাইন মোহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আইসিটি সম্পাদক মোঃ মাহফুজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, মোঃ মিজানুর রহমান, ধর্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park