1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে হিন্দু ধর্মালম্বীদের সার্বজনীন শ্যামাপুজা ও দীপাবলির ঘরে ঘরে আনন্দ উচ্ছ্বাস - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে হিন্দু ধর্মালম্বীদের সার্বজনীন শ্যামাপুজা ও দীপাবলির ঘরে ঘরে আনন্দ উচ্ছ্বাস

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী সার্বজনীন শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন আনন্দ-উচ্ছ্বাস।

বিশুদ্ধ পঞ্জিকামতে, আজ সন্ধ্যায় দীপাবলি ও মঙ্গল শিখা প্রজ্জ্বলন করে হিন্দু গৃহগুলো আলোকিত করে রাখা হবে। দিনভর উপবাসের পর রাতে অনুষ্ঠিত হবে শ্যামা মায়ের পূজা।

ধর্মীয় বিশ্বাস মতে, শ্যামা দেবী হলো শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তের জীবনে অবারিত কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাপৃষ্ঠে আগমন ঘটে দেবী শ্যামার। আজ জননীরূপে বাঙালীর জীবনে আবির্ভাব ঘটবে মহাশক্তি ত্রিনয়নী মা শ্যামার।

জগন্নাথপুর উপজেলার পূজা মণ্ডপগুলোতে শ্যামা পূজার আনন্দ-উৎসব চলবে টানা তিন-চার দিনব্যাপী। আজ দীপাবলী ও পূজা শেষে শুক্রবার অন্নকূট, শনিবার ভাতৃ দ্বিতীয়া ও রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। সোমবারও জগন্নাথপুরের কয়েকটি মণ্ডপের প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।

দীপাবলী ও পূজার পাশাপাশি বৃহস্পতিবার স্বর্গীয় মাতা-পিতা, আত্মীয় স্বজনের নামেও ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করবে হিন্দু সম্প্রদায়। রাতে শ্মশানে গিয়ে মোমবাতি-আগরবাতি জ্বালিয়ে স্বর্গীয় বাবা-মা ও আত্মীয় স্বজনদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করবেন অনেকেই।

এদিকে শ্যামাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা। জগন্নাথপুরের অধিকাংশ পূজামণ্ডপে আনা হয়েছে নানা বৈচিত্র্য। বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে পূজামণ্ডপগুলো।

এসবের মধ্যে রয়েছে আলোকসজ্জা, ফানুস ওড়ানো, প্রদীপ প্রজ্বলন, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, আলোচনাসভা, আরতি ও প্রসাদ বিতরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park