1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদসহ ২জন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদসহ ২জন আটক

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে সেনা সদস্যরা সোমবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশ্ববর্তী রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান চালিয়ে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার দেশীয় মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।
এ সময় সেনা সদস্যরা মাদক ব্যবসায় জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক সহ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিরা রানীগঞ্জ বাজারের একটি লাইসেন্স দিয়ে রানীনগর গ্রামের মসজিদে পাশে মদ বিক্রয় করতেন। এতে এলাকার ধর্মপ্রান মুসল্লিসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছিল।এমন সংবাদের ভিত্তিতে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park