1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত দাস হত্যার বিচারের দাবীতে শ্রমীকদের বিক্ষোভ মিছিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত দাস হত্যার বিচারের দাবীতে শ্রমীকদের বিক্ষোভ মিছিল 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি  চালক সুজিত কুমার দাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ‘জগন্নাথপুরের শ্রমীক ও জনসাধারণ এই বিক্ষোভ মিছিলটি বের করেন। জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে   থানার সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের সদস্যরা এ ভিক্ষোব মিছিলে অংশ গ্রহন করেন।

জগন্নাথপুর পৌর পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম খেজর বলেন, সুজিত আমাদের ভাই। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর খুনিদের ফাঁসি চাই। যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়। তাহলে উপজেলার সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা কর্মবিরতি পালন করব।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা শ্রমিকদের শান্ত থেকে পুলিশকে সহযোগিতা করতে বলেছি। আশা করছি,  খুব দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park