1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা পুরস্কার বিতরণী ও র‌্যালি অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা পুরস্কার বিতরণী ও র‌্যালি অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

“অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে ১৫ কেজি মাজ অবমুক্ত করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের  মাওলানা জুবায়ের আহমদ ও স্বাত বক্তব্য রাখেন আলোচনা সভার সঞ্চালক প্রানীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ।

সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এসব কর্মসূচির আয়োজন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন   জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী সাহরাব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুল হক সিপন, ফুজায়েল আহমদ, মৎস সমিতির সুটকি উদ্যোগতা সুমা আক্তার, মৎস উদ্যোগতা শাহ আলম, মৎসজীবি হাছন আলী প্রমুখ। 

উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলার বাইরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছে ভাতে বাঙালি এ কথাটি জাতির দৈনন্দিন জীবনের সাথে জড়িত। মানুষের দেহে সিংহ ভাগ আমিষের ঘাটতি পূরণ করে মাছ। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া ইলিশ আহরনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। মাছ চাষীরা কোন পদ্ধতিতে চাষ করলে বেশি লাভবান হতে পারবেন এজন্য সরকারের মৎস্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এজন্য দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাছ উৎপাদন। অপরদিকে হারিয়ে যাওয়া দেশী মাছগুলো সংরক্ষণে নজর দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park