1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

জগন্নাথপুরে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলা থেকে বেকসুর খালাস পেলেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাদাঁবাজি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জগনাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ,দৈনিক বাংলাদেশ মিডিয়ার জগন্নাথপুর প্রতিনিধি,DB TV চেয়ারম্যান ও অনলাইন পোর্টাল দৈনিক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল ওয়াহিদ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহসিন ইফতেখার দীর্ঘ শুনানি শেষে চাঁদাবাজি মামলা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস প্রদান করেন। জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার করিমপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আব্দুল নেহার বাদি হয়ে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে আসামী করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি পর্যালোচনা করে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহসিন ইফতেখার চাঁদাবাজির মামলা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলা থেকে খালাস পেয়ে সাংবাদিক আব্দুল ওয়াহিদ জানান, মামলার এজাহারে বর্ণনা করা ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাজানো মামলায় দীর্ঘ প্রায় তিন বছর হয়রানি করা হয়েছে। মামলাটি দীর্ঘদিন চলার পর এটি একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে। দীর্ঘ দিন হয়রানির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। এতে আমি আদালতের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি।

আসামী পক্ষের অ্যাডভোকেট আবুল মাজহার চৌধুরী জানান, দীর্ঘদিন পর মামলার রায় হয়েছে। মামলায় সাংবাদিক আব্দুল ওয়াহিদকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছিল। আদালত দীর্ঘ শুনানি শেষে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস দিয়েছেন। সত্যের জয় হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park