1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক মামলার ১জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২জন আসামী সহ মোট ৩ জন আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

শনিবার রাতে থানার এসআই মো. সাকিব হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. লুৎফুর রহমান, এএসআই হুমায়ূন কবির বাহার, এএসআই ভানু লাল রায় ও এএসআই মো. জাহাঙ্গীর আলম মজুমদার সহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এজাহারনামীয় পলাতক আসামী পৌর সদরের ইকড়ছই গ্রামের আরজু মিয়ার ছেলে মো. চৈল উদ্দিন মিয়া (৪৯), দুই বছরের সশ্রম কারাদন্ড আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা আব্দুল মন্নানের ছেলে বদরুল আলম (২৮) ও এয়ারপোর্ট থানার গ্রেফতারী পরোয়নাভুক্ত আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের মৃত আব্দুল ছায়েদ মিয়া ছেলে মো. আক্তার হোসেনকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ   গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের রবিবার পুলিশ হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park