1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জগন্নাথপুরে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ৪

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক মামলার আসামী শাহ আলম(৩০), আফজল(৩০), পিন্টু (৫০) ও জগন্নাথপুর থানার নন এফআইআর মামলার আসামী স্বপন(৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ আশরাফুল আলম এসআই মোঃ বিন আমিন, এএসআই এখলাছুর রহমান এবং এএসআই রাহাত খান সহ একদল পুলিশ ৩ রা মে দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রাম নিবাসী তছকির আলীর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৫, তাং-০৪/০৫/২৬খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহার নামীয় আসামী মাদক ব্যসায়ী শাহ আলম (৩০), একই গ্রাম নিবাসী মৃত সুরুজ আলী ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আফজল মিয়া (৩০), রানী নগর গ্রাম নিবাসী মৃত হরেন্দ্র পাল এর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-০৩, তাং-০৩/০৪/২৬খ্রিঃ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহার নামীয় আসামী মাদক ব্যবসায়ী পিন্টূ পাল (৫০) ও জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মৃত আব্দুল জলিল এর ছেলে জগন্নাথপুর থানার নন এফআইআর নং-৩৭/২০২৬, ০৪ মে ২০২৬; ধারা- ৩৪ পুলিশ আইন এর গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৪ মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park