1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৪ জন গ্রেফতার

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন মসজিদ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার  বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকে একটি পোষ্ট কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মারামারির ঘটনায় ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করা  হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আজ  বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park