1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিদ্যালয়ের ১৪টি তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে বিদ্যালয়ের ১৪টি তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় চুরির ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসী জানান, বিদ্যালয়ের নতুন ভবনের ১৪টি তালা ভেঙে ১২টি সিলিংফ্যান ও দুটি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরেরা নিয়ে যায়।
বিদ্যালয়ের দপ্তরি আকবর আলী মুঠোফোনে বলেন, আমি রাত ১টা পর্যন্ত বিদ্যালয়ে ছিলাম। পরে বাড়িতে চলে যাই।
বাড়িতে চলে যাওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের রায়ে গত ৫ মাস ধরে আমরা রাতে দায়িত্ব পালন করি না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সায়মা বেগম বলেন, সকালে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানালে, আমি এসে গ্রামবাসী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।
এদিকে, খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম বিল্লাহ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি বলেন, দপ্তরিরা যে শর্তে নিয়োগ পেয়েছেন,সেই মোতাবেক দায়িত্ব পালন করার কথা। হাইকোর্টের রায়ের কোন নির্দেশনা আমরা পাইনি। চুরির ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park