1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ফসল রক্ষা বাধের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাঁটল ফসল হানির আতন্কে কৃষক - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

জগন্নাথপুরে ফসল রক্ষা বাধের কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাঁটল ফসল হানির আতন্কে কৃষক

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর ও মইয়ার হাওর সহ বিভিন্ন ছোট বড় হাওরে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ।  জগন্নাথপুরে ৩৯ টি ফসল রক্ষা বেরী বাঁধের কাজ চলমান রয়েছে। কোন

কোন বাঁধের কাজ রয়েছে শেষ পর্যায়ে। বুধবার  সরেজমিনে ৩৭নং পিআইসি সোনাতলা এলাকায় বেড়িবাঁধ ঘুরে দেখাযায় বালি মিশ্রিত মাটি দিয়ে করা হচ্ছে বাঁধের কাজ। তবে বেঁড়িবাঁধের কাজ শেষ হওয়ার আগেই বাধঁটির বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। তাছাড়া বাঁধের কাজ বালি মাটি দিয়ে করার কারণে বৃষ্টিপাতে যে কোন সময় বাঁধ ভেঙ্গে ফসল হানির সম্ভাবনা রয়েছে।
বেড়িবাঁধ এলাকার কৃষক আব্দুল আলীসহ অনেকেই  জানান, বালি মাটি দিয়ে বাধেঁর কাজ করায় বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। ৩৭ নং বাঁধের  এ স্থানটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
পিআইসির সভাপতি ইউপি সদস্য আবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঁধে কোন  ফাঁটল সৃষ্টি হয়নি।
এব্যাপারে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, ফসল রক্ষা বাধ এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park