1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অনুদান বিতরণ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্খিক সহায়তা এবং দুস্থ গরিব ও অসহায় জনগনের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জগন্নাথপুর
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরন অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কয়ছর আহমেদ এম পি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে অনুদান প্রদান মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারের এ ধরনের কার্যক্রম সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park