1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে পুলিশের বিশেষ  অভিযানে গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

জগন্নাথপুরে পুলিশের বিশেষ  অভিযানে গ্রেফতার ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন এর দিক নির্দেশনায় এস আই মো. শফিকুল ইসলাম, এসআই শাহ আলম, এসআই লুৎফর রহমান, এসআই ইসমাইল মিয়া,  এএসআই  হুমায়ূন কবির, এএসআই আলী আকবর সহ একদল পুলিশ পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,  পাটলি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মো. হোসেন আহমদ(২৫), পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের মৃত এলিম উল্লাহর ছেলে তখলিছ মিয়া(৫৫), একই গ্রামের মৃত উস্তার উল্লাহের ছেলে জাহিদ আহমদ উরফে গোলাপ মিয়া (৩৫)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, আমাদের থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ ১০ জানুয়ারি  শুক্রবার পুলিশ হেফাজতে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park