1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে জগন্নাথপুর সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ।

এই সময় জগন্নাথপুর বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভুষি মালামালের দোকানে মূল্য তালিকা দৃষ্টিগোচর স্থানে টানানো, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ ও মূল্য লিপিবদ্ধ থাকা, পরিমাপ/ওজনে কম না দেয়া ইত্যাদি বিষয় যাচাই করা হয়। এছাড়া ফলের দোকানে মূল্য তালিকা, ওজন মাপার যন্ত্রের সঠিকতা পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সবজি বাজারে মূল্য তালিকা, ক্রয় রশিদ আছে কিনা, আড়তের বিক্রয়মূল্য যাচাই করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।

ভ্রামমান আদালতের অভিযানকালে একটি ভুষি মালামালের দোকানকে ১০ হাজার টাকা এবং একটি সবজি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বরকত উল্লাহ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park