1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুসরা মার্চ বিকাল ৪টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজার দলীয় কার্যালয়ে কর্মী কর্মশালা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটার সামিরুজ্জামান ও মিছবাহ উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসীন খান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন। দাছ্ পেশ করেন জগন্নাথপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলকলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি লুৎফুর রহমান, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি সাবেক মেম্বার হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি খয়রুল ইসলাম, শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলকলিয়া ইউনিয়ন শাখার  সাধারণ সম্পাদক আহমদ শাহ মশহুদ, মাওলানা শিব্বির আহমদ, ২ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক সালমান আলম কোরেশী, ৩ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মুহিতুর রহমান তালুকদার, ২ নং ওয়ার্ড সদস্য শওকতুল ইসলাম, কর্মী তরিকুল ইসলাম,শানুর মিয়া,  নেহার খাঁন, ১ নং ওয়ার্ডের কর্মী আমিরুল ইসলাম, সেক্রেটারী মোঃ ইজাজুর রহমান, কর্মী সাবাজ খাঁনসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park