1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ও সিলেটে সমমনা ইসলামি ৮ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের স্লুইছ গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে হাজেরা মার্কেটে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, সহ-সভাপতি মাস্টার মো, আবু তাইদ, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ প্রমুখ।

এসময় কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মণি, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, জামাল উদ্দিন বেলাল, জালাল আহমদ, মুক্তাদির হোসেন টিটু, আহমদ হোসেন আকমল, আলীম উদ্দিন, আব্দুল কাদির লাক্সন, মির্জা মুস্তাকিম আহমদ, মাওলানা ছামিরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আবুল কাসেম, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, শিবির নেতা জসিম উদ্দিন সরকার সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park