1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন উন্নয়ন কাজের তথ্য দিচ্ছেনা সাংবাদিকদের,অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন উন্নয়ন কাজের তথ্য দিচ্ছেনা সাংবাদিকদের,অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ

জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত দৈনিক পত্রিকার এক সাংবাদিক উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরশ আলী চেয়ারম্যান থাকাকালীন সময় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনের পর তথ্য না দিয়ে আরশ আলী চেয়ারম্যান থাকাকালীন সময়ের অনিয়ম ও দুর্নীতি দামাছাপা দিতে তার পক্ষ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন একটি মহল । ধর্ন্যা দিচ্ছেন বিভিন্ন লোকজনের নিকট। আওয়ামী শাসন আমলে চেয়ারম্যান আরশ আলী স্থানীয় সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রীর কাছের লোক হওয়ার কারনে অনিয়ম, দুর্নীতি, অর্থলোপাট, স্বজনপ্রীতীসহ বিভিন্ন অপকর্ম করলেও এতদিন তার ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। গত ৫ আগষ্ট ফ্যাসিবাদ আওয়ামিলীগ সরকার পতনের পর পর সারাদেশে আওয়ামিলীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের সকল দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরশ আলীর অনিয়ম, দুর্নীতি, অর্থলোপাট, স্বজনপ্রীতীসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সাধারণ মানুষের। উল্লেখ্য মোঃ আরশ আলী আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুইবার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচীত হয়ে উন্নয়নের নামে অনেক দূর্নীতি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park