1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কৃষি প্রণোদনার আওতায় তাল ও নারিকেল চারা, মরিচ, সবজিবীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে কৃষি প্রণোদনার আওতায় তাল ও নারিকেল চারা, মরিচ, সবজিবীজ ও উপকরণ বিতরণ উদ্বোধন

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২৫ ইং কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল ও নারিকেলের চারা এবং সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীঁজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকাল ৪ টায় কৃষি অফিসের হলরুমের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি  প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষক, প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাইব্রীড মরিচ বীজ, গ্রীষ্মকালীন সবজি বীজ, নারিকেল, তাল, আম, জাম, বেল, নিম, কাঁঠাল চারা বিতরন উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ ইং কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০০ ছাত্রদের মধ্যে ৪টি করে চারা, ১৩০ টি প্রতিষ্ঠানে তালের চারা পায় ১ টি করে,  ৫ টি করে নারিকেল চারা পায় ২০ টি প্রতিষ্ঠান। এছাড়াও সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীজঁ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র, গণমাধ্যম কর্মী, সুবিধাভোগী কৃষকগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park