1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের প্রকল্প লোপাট এলাকাবাসীর মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের প্রকল্প লোপাট এলাকাবাসীর মানববন্ধন

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর  প্রতিনিধি: 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়ক বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে কুশিয়ারা নদীর ভাঙ্গনের শিকার হয়েছে, এই সড়কটির ভাঙ্গন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয় বাঁধ তৈরি করার জন্য একটি প্রকল্প দেওয়া হয়। সরকারি এই  প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার অল্প কাজ করে অর্থ লোপাট করার  বিরুদ্ধে নদীর ভাঙ্গন কবলিত বালিশ্রী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করেছেন ১৭টি গ্রামের জনসাধারণ। 

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত স্থান বালিশ্রী গ্রামে গোলজার মিয়ার বাড়ীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে বালিশ্রী গ্রামের বসতবাড়ি সহ পাকা সড়কটি  বিলীন হচ্ছে, রানীগঞ্জ-রৌয়াইল বালিশ্রী সড়কটি নদী ভাঙ্গনের শিকার হওয়ায় এলাকার স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ এলাকার ১৭টি গ্রামের জনসাধারণ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে প্রায় দুইশত ফুট সড়ক একেবারেই কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে। উক্ত ভাঙ্গন কবলিত স্থানে ২৩ সালে বিগত আ,লীগ সরকারের সময় ভাঙ্গন রোধের জন্য ৫৪ লক্ষ টাকার সরকারি প্রকল্প বরাদ্দ হয়, তবে প্রকল্পের নামমাত্র  কাজ করে বেশির ভাগ অর্থ সংশ্লিষ্টরা লুটপাট করা হয়েছিল। 

বালিশ্রী গ্রামের আলতাউর রাহমান বলেন, আমাদের ১৭টি গ্রামের চলাচলের একমাত্র পাকা সড়কটি কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে, সরকার সড়কটি ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প বরাদ্দ দেন, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার অর্ধেক স্থানে জিও ব্যাগ ফেলে দিয়ে কাজ বন্ধ করে চলে যায়। আলমপুর গ্রামের আব্দুল মুক্তাদির খালেদ বলেন, সরকারি প্রকল্প এভাবে লোপাট করা নজিরবিহীন, যাঁরা সড়কের ভাঙ্গন প্রকল্প লোপাট করছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক। 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে বালিশ্রী সড়ক, এই সড়কটির ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ হয়নি, যে কোনো সময় যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এজন্য স্থায়ী ব্লক প্রকল্প দিয়ে সড়কটি রক্ষা করা প্রয়োজন। বালিশ্রী গ্রামের আলখাছ মিয়া বলেন, বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে সড়কটিকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, লোকদেখানো কাজ করে ঠিকাদার উদাও, সড়কের প্রকল্প এভাবে বার বার লুটপাট করা হচ্ছে। অনুষ্ঠিত মানববন্ধনে ১৭টি গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী সড়কটি রক্ষা করার জন্য  সরকারের কাছে দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park