1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কাটাগাংয়ে বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে কাটাগাংয়ে বেইলি সেতু ভেঙে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ 

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

  

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেইলি সেতু ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান বাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
১৫ নভেম্বর শুক্রবার বিকেলের দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে আটকে যায়। এতে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয় পথচারী জনতা নদী পারাপার হতে পারলেও দুর পাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।

সরেজমিনে আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশাঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি। এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে।
প্রসঙ্গত-গত বছরও এ সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবুও ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park