1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

জগন্নাথপুরে উৎসাহ উদ্দীপনায় দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জগন্নাথপুরে নলজুর নদীর পাড়ে   স্লুইসগেট সংলগ্ন আলখাপনায় জগন্নাথ জিউর মন্দির থেকে ও কুশিয়ারা নদীর পাড়ে রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে হাজারো ভক্ত দেবীকে বিদায় জানাতে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই মান্ডপে মান্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর। 

প্রথাগত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গা স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন। নির্ধারিত সময় পর্যন্ত বাবার বাড়িতে কাটানোর পর তিনি আবার কৈলাসে ফিরে যান। এই পাঁচদিন ধরে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের একটি প্রধান আচার হিসেবে নারীরা সিদুঁর খেলায় অংশ নেন। উপজেলার মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করা হয়, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অঙ্গ। এই আচারটি দেবী দুর্গার শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মাখিয়ে সমৃদ্ধির কামনা করেন। উপজেলার ৩৭টি পূজা মন্ডপ থেকে পৃথক পৃথক ভাবে দুপুর ১২ টা থেকেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত হন, আবার অনেকেই এই মুহূর্তটি উদযাপন করতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়। এবার শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park