1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখা দারুল ক্বেরাতের  উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখা দারুল ক্বেরাতের  উদ্বোধন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার সবক ও দারুল ক্বেরাত এর  উদ্ভোধন করা হয়।

উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখা ও দারুল কেরাত এর ছবক উদ্বোধন উপলক্ষে ৪ঠা মার্চ রোজ মঙ্গলবার বাদ জোহর অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এর হলরুমে  শ্রীধরপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ  আফরোজ আলম কোরেশীর সভাপতিত্বে ও মাওলানা মোঃ হুসাইন আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আখতারুজ্জামান, মাওলানা মোঃ আব্দুল খালিক, উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী ও ক্বারী মোঃ আখলাকুল আম্বিয়া জিতু প্রমূখ। 

হাফিজ মোঃ মুজাহিদ আহমেদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি  লিয়াকত হুসেন অমৃত, সাধারন সম্পাদক মাসুম  আলম কোরেশী, সহ-সভাপতি জুনেদ আহমদ, সদস্য  সালাউদ্দিন আহমদ,সালমান আলম,লাফু মিয়া ও মতিন মিয়া সহ শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ এছাড়াও  বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park