1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অল্প ব্যয়ে উন্নত চিকিৎসার জন্য শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

জগন্নাথপুরে অল্প ব্যয়ে উন্নত চিকিৎসার জন্য শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

জগন্নাথপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে জগন্নাথপুর বটেরতল নামক স্থানে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।

 

স্বল্প ব্যয়ে নির্ভুল চিকিৎসার প্রত্যয়ে জগন্নাথপুরে যাত্রা শুরু করলো শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও অঙ্গ সহযোগী প্রতিষ্টান।

 

শুক্রবার ৩রা অক্টোবর বিকেল ৪টায় জগন্নাথপুর বটেরতলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্টানে চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ এর সভাপতিত্বে  কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসার ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হিফজুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাসমত উল্লা খান, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান চৌধুরী বলেন, জগন্নাথপুরে অনেক প্রতিষ্ঠান আছে। আসার পথে হাসপাতাল দেখে আসলাম চিকিৎসা সেবায় মানুষ অনেক কষ্ট করছে। আপনারাও শুরু করছেন। আপনাদের প্রতিষ্ঠানের সফলতা কমনা করছি। তবে বলে রাখতে চাই, টাকা উপর্জনই শেষ কথা নয়। মানুষকে ভালো সেবা দেওয়ার মাধ্যমে আস্থা অর্জন করতে হবে। ভালো পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল রিপোর্ট দিতে পারলেই সেই আস্থা অর্জন করা সম্ভব।

 

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মারজান আহমদ  বলেন, স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয়। টাকার অভাবে কারো চিকিৎসা বন্ধ থাকবে না।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ কামরান আহমদ বলেন, জগন্নাথপুরে চিকিৎসা খাতে আমরা বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। আমরা বিশ্বের উন্নত মানের মেশিনের মাধ্যমে এখানে পরীক্ষা নিরীক্ষা করবো। একই সাথে স্বল্প ব্যয়ে মানুষ চিকিৎসা সেবা পেতে আমরা সকলের সহযোগিতা চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park