1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের রানীনগর এলাকা থেকে মদের ভাটি অপসারণের দাবী এলাকাবাসীর - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জগন্নাথপুরের রানীনগর এলাকা থেকে মদের ভাটি অপসারণের দাবী এলাকাবাসীর

মো :মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইউনিয়নের রানীনগর এলাকা থেকে মদের ভাটি অপসারণের দাবীতে সোচ্চার হয়ে উঠেছে এলাকার মানুষ। ওই স্থানে উন্মুক্তভাবে মদের ব্যবসা চালানোর কারণে পরিবেশ দিন দিন বিনষ্ট হচ্ছে। এতে উঠতিবয়সী যুবকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ মাদকে আসক্ত হচ্ছে।কিছুদিন আগে ১৪ অক্টোবর রানীনগর মদের ভাটি (মদে দোকান) সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭৪৮ লিটার মদসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিণ ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করেন। পরে আদালত থেকে জামিনে আসে তারা। সেনাবাহিনীর অভিযানের পর মদের ভাটিটি সিলগালা করে বন্ধ করে দেয়।
এছাড়া অভিযোগ উঠছে ওই মদের ভাটির রানীগঞ্জ বাজারের লাইসেন্স ব্যবহার করে রানীনগর এলাকায় অবৈধ ভাবে ব্যবসা করছে।
অবৈধ মদের ভাটি বন্ধের দাবীতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর, রানীনগর ও আশপাশের এলাকাবাসী বিগত ২২ অক্টোবর রাতে সভা করেন। এসময় সভায় উপস্থিত ছিলেন ওই এলাকার তকদির মিয়া, মজনু মিয়া, আবুল হোসেন, শফিক মিয়া, মখলিছ মিয়া, মজমিল মিয়া, পরাছ মিয়া, আনোয়ার মিয়া, ডা. সুষেন, জয়চান, নুরুল আমিনসহ অনেকেই।
এলাকাবাসী জানান, অবৈধ মদের ভাটি এলাকায় অনেকেই বসতবাড়ি নির্মান করে বসবাস করছে। আশপাশে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রানীনগর জামে মসজিদ। এ এলাকা দিয়ে প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থী, শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করে থাকে। আর মদ্যপায়ীরা মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার কারনে সামাজিক পরিবেশ কুলষিত হচ্ছে। রানীনগর মসজিদ প্রাঙ্গন, রাস্তায় ও আশপাশের এলাকায় মদের খালি বোতল ফেলে রাখার ফলে দিন দিন এ অঞ্চলের পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু তাই নয় সরকারি নীতিমালা উপেক্ষা করে ভাটির মালিক উপজেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে প্রতি দিন শত শত লিটার বিভিন্ন ধরনের মদ বিক্রি করছে।এছাড়া রানীনগরসহ আশপাশের গ্রামের বিভিন্ন সহজ সরল মানুষের নামে মদ ভাটির পরিচালক তাদেরকে অবগত না করে মদ খাওয়ার লাইসেন্স তৈরি করে মদ বিক্রি করছে। প্রতিদিন অবৈধ মাদক ব্যবসায়ীরা এই মদের ভাটি থেকে মদ নিয়ে মোটরসাইকেলে ও বিভিন্ন যানবাহনে করে উপজেলার বিভিন্ন গ্রামে নিয়ে যাচ্ছে। ফলে পুরো উপজেলায় মাদকাসক্তির সংখ্যা বিপদজনক হারে বাড়ছে। সামাজিক অবক্ষয় এবং অপকর্মরোধে এলাকার স্বার্থে মদের ভাটাটি বন্ধ করার ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park