1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও মুক্তির দাবিতে মানববন্ধন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে ৬মে
মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাটের জাফলংয়ের রাধানগর বাজারে স্থানীয় মধ্য জাফলং ইউনিয়নবাসীর উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।

অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

এ সময় আব্দুল মালিক লিটনের বাবা আব্দুস শহিদ মিয়া, লিটন মুক্তি পরিষদের আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামীকে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park