1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গা যৌথবাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চুয়াডাঙ্গা যৌথবাহিনীর অভিযানে তিনজন গ্রেফতার বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়া উদ্ধার। 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

২৮-১১-২৫ ইং শুক্রবার

 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথবাহিনীর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিন জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

 

 

শুক্রবার ২৮ নভেম্বর ভোরে ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম প্রামাণিকের নেতৃত্বাধীন টিম।

 

 

গ্রেফতারকৃতরা হলেন ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৫), একই এলাকার শামিম হোসেন (৪৭) এবং লাল্টু রহমান (৪০)।

 

 

অভিযানের সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি অবিস্ফোরিত ককটেল বোমা, ৩টি ফালা, একটি হরিণের চামড়া ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী শুক্রবার সকালে আলমডাঙ্গা থানায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সেনাবাহিনী।

 

 

পুলিশ সূত্র জানায়, ছত্রপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি নাশকতার প্রস্তুতি নিচ্ছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী দেখে পুলিশ ধারণা করছে, বৃহত্তর নাশকতা বা সংগঠিত সন্ত্রাসমূলক কার্যক্রমের পরিকল্পনা থাকতে পারে।

 

 

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, দেশীয় অস্ত্র, ককটেল বোমা ও হরিণের চামড়াসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা রুজু হয়েছে।

 

 

আদালতের মাধ্যমে আজ শুক্রবার দুপুরেই তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park