1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহ শুরু, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহ শুরু, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এর প্রভাবে শুক্রবার সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাপানো ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ২৬ শে ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।

ভোর থেকে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ছিল ধীরগতির। শীতের কারণে অনেকেই আগুন জ্বালিয়ে কিংবা ভারী পোশাক পরে ঠান্ডা মোকাবিলা করছেন। বিশেষ করে দিনমজুর ও কৃষিশ্রমিকদের কাজে বের হতে দেখা গেছে দেরিতে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে জেলায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

শীত বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কথা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park