1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা: প্রধান অভিযুক্ত আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা: প্রধান অভিযুক্ত আটক

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছীতে সোহেল (২৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত সোহেল চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছীর বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। মঙ্গলবার সকালে বেলগাছি এলাকা থেকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছে।

আজ মঙ্গলবার (২রা ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছী গ্রামের খরার মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয়রা বলেন,ব্যক্তিগত শত্রুতা ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের বাবা আসাবুল হক বলেন, স্থানীয় তাহের বাঙালের ছেলে ফারুকের সঙ্গে এক সপ্তাহ আগে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের সঙ্গে দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে ফারুক ও তার সহযোগীরা সোহেলকে কুপিয়ে জখম করে ও হত্যার হুমকি দেয়। এরই জের ধরে ফারুক তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, বেলগাছীতে সোহেল নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । আমরা মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park