1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুরি,ছিনতাই,হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারই একমাত্র নেশা রুবেলের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

চুরি,ছিনতাই,হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারই একমাত্র নেশা রুবেলের

মাসুদ রানা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

মাসুদ রানা:

চুরি,ছিনতাই,হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারই একমাত্র নেশা রুবেলের
বহু মানুষের কাছে মোবাইল ফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্যক্তিগত স্মৃতি, গুরুত্বপূর্ণ তথ্য এবং আবেগ জড়ানো একটি বস্তু। আর যখন সেই ফোনটি হারিয়ে/চুরি/ছিনতাই হয়ে যায় তখন অনেকেই দিশেহারা হয়ে পড়েন। ঠিক এমন পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছেন ঢাকা ১২ এপিবিএনে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল সরকার । হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করাই যেন তার একমাত্র নেশা।

প্রায় দুই বছর থেকে শুরু করে ২৪ ঘন্টার মধ্যেও তিনি বহু হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তুলে দিয়েছেন। এখন পর্যন্ত  হাজারেরও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছেন বলে জানা গেছে।এএসআই রুবেল সরকার এই ‘নেশা’র শুরুটা হয়েছিল ২০০৯ সালের নিজের মোবাইল হারানোর ঘটনা থেকে। কারণ, ফোনটি ছিল তার প্রয়াত বাবার শেষ স্মৃতি এবং তাতে ছিল বাবার সঙ্গে ও পরিবারের অসংখ্য ছবি। বাবার স্মৃতি হিসেবে ফোনটি ফিরে পাওয়ার জন্য মন ছুঁয়ে যায় এএসআই রুবেল সরকারের।

সেই দিন তিনি পণ করেন, এই পেশায় কর্মরত থেকে যেকোনো নাগরিকের হারানো/চুরি/ছিনতাইকৃত ফোনটি তিনি উদ্ধার করবেন। তিনি মোবাইল ফোন উদ্ধারের মূল কার্যক্রম শুরু করেন ২০১৬ সালে।

বর্তমানে ১২ এপিবিএনের সাইবার ক্রাইম শাখার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ জানান, প্রতিদিন দেশের বিভিন্ন থানা থেকে প্রায় ৭০টির মতো মোবাইল হারানোর জিডি পান। জিডি প্রাপ্ত হওয়ার পরপরই কর্তৃপক্ষের নির্দেশে তিনি মাঠে নেমে পড়েন। তিনি মনে করেন, একজন সিএনজিচালক, শ্রমিক বা পোশাক কর্মীর কাছে একটি ফোনের মূল্য অনেক। টাকা পয়সা হারানোর চেয়েও মোবাইল হারালে মানুষ বেশি বিপাকে পড়ে। তাই যখন কাউকে তার হারানো ফোনটি ফিরিয়ে দিতে পারেন, তখন সেই আনন্দই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ‘মোবাইল ফোন উদ্ধারের হিরো’ হিসেবে পরিচিতি পেয়েছেন। অনেক ভুক্তভোগীই তাদের ফোন ফিরে পেয়ে আবেগঘন পোস্ট করে তাকে ধন্যবাদ জানান। তার এই ব্যতিক্রমী ও মানবিক কাজের জন্য তিনি তার ইউনিট থেকেও ২০ বারেরও বেশি পুরস্কৃত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত প্রফেসর শাহাজান আহমেদ বিকাশ সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “চোরাই মোবাইল উদ্ধারে নিয়োজিত পুলিশ সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেন। তাদের এই কাজ কেবল আইন-শৃঙ্খলা রক্ষা নয়, সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিচ্ছে।”তিনি জোর দিয়ে বলেন, “সরকার যদি এই কাজের স্বীকৃতিস্বরূপ তাদের ‘বিপিএম’ (বাংলাদেশ পুলিশ মেডেল) এবং ‘পিপিএম’ (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত করে, তবে তারা এই কাজের প্রতি আরও বেশি উজ্জীবিত ও নিবেদিত হবে।

এএসআই রুবেল সরকারের মতো মানবিক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা আরও বাড়িয়ে তুলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park