1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট পৌরসভায় সমস্যা সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ক কর্মশালা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চারঘাট পৌরসভায় সমস্যা সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ক কর্মশালা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে সমস্যা সংজ্ঞায়ন ও প্রাথমিক ধারণা প্রণয়ন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। চারঘাট পৌরসভা ও জিআইজেড প্রকল্পের যৌথ আয়োজনে সোমবার (৫ মে) পৌরসভা হলরুমে সকালে কর্মশালার উদ্বোধন করেন চারঘাট পৌরসভার প্রশাসক (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন।

চারঘাট পৌরসভার কর নির্ধারক মোজাহেদুল ইসলাম কলমের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করে পৌর প্রশাসক আরিফ হোসেন বলেন, “চারঘাট পৌরসভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যে সকল সমস্যা চিহ্নিত করা হবে সেগুলো পৌরসভা সক্ষমতার ভিত্তিতে এবং জিআইজেড প্রকল্পের সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। আর তা করতে হলে পৌরসভার নাগরিকগণের মতামত নেওয়া প্রয়োজন। দুই দিনব্যাপী কর্মশালা থেকে জলবায়ু সম্পর্কিত অনেক সমস্যাই উঠে আসবে। পরবর্তীতে আমরা সেই সমস্যাগুলো নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারবো।”

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জিআইজেড এর আরবান এন্ড রিজিওনাল এডভাইজার সরদার লুৎফুল কবীর বলেন,“ জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর অর্থায়নে এলজিইডি ও জিআইজেড এর যৌথ উদ্যোগে চারঘাট পৌরসভায় ইনক্লুড (ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় নেতৃত্ব ও স্থানীয়ভাবে উদ্ভাবিত সমাধানের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু সহনশীল নগর উন্নয়ন আরও সুদৃঢ় করা। এ প্রকল্পের মাধ্যমে ইনোভেশন ল্যাব পদ্ধতি অনুসরণ করে চারঘাট পৌরসভার জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ চিহ্নিত করার পাশাপাশি সমস্যা থেকে উত্তরণ এবং তা স্বল্প পরিসরে বাস্তবায়ন করা হবে।”

কর্মশালায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এনায়েত করিম সরকার, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, পৌরসভার সহকারী প্রকৌশলী মজিবর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, স্কাউট, রোভার, বস্তি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, সাংবাদিক প্রমুখ।

কর্মশালা পরিচালনা করেন আরবান প্ল্যানার ইভেন্ট ম্যানেজম্যান্ট এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্পেশালিস্ট তামান্না সালাম, আরবান প্ল্যানার ফাতেমাতুজ জোহরা ও ফিল্ড কো-অর্ডিনেটর ইরফান হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park