1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মৌসুমি দাস, রাজশাহী

রাজশাহীর চারঘাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন  উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

মহান স্বাধীনতা দিবসে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অপর্ণ করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা, মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন।

উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সকাল ৯ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক সুফেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ।

সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park