1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

চারঘাটে উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে ‘‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’’ (গেটকা) প্রকল্প’র উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ডাসকোর জেলা কো-অডিনেটর মদন দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ষষ্ঠী পাহাড়িয়াসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

ডাসকো ফাউন্ডেশন রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার ১৮টি ইউনিয়নে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান থাকবে। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহাযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের জলবায়ূ ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ-জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরী ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পের অধীনে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park