1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

চারঘাটে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে অসচ্ছল দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে অসচ্ছল দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

অনুষ্ঠানে অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ২০ টি হুইল চেয়ার, প্রশিক্ষণার্থীদের মাঝে ১৪ টি সেলাই মেশিন, সাদাছড়ি ২ টি ও পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park