1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাম্পাফুলে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ।

চাম্পাফুলে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে ‘আমরা’ সংগঠনের আয়োজনে আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম ডি আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি অলিউল্লাহ ।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে এম ডি আলমগীর কবির বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে নানা শ্রেণি পেশার মানুষ রয়েছে। সবাইকে সমান মর্যাদা ও শ্রদ্ধা করতে হবে। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের সম্মান এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই জীবনের সফলতা লাভ করা সম্ভব।

এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় আবৃত্তি, গান ও কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা। পরে অনুষ্ঠানের সভাপতি মো. অলিউল্লাহ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রতিষ্ঠা লাভ করে আলমগীর কবির ফাউন্ডেশন। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার
চাম্পাফুল ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park