1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে জেলা মটর ইউনিয়নের সাধারণ সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে জেলা মটর ইউনিয়নের সাধারণ সভা

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর)শ্রমিক সকালে হরিপুর, দুর্গাপুর মোড়ে, আয়-ব্যয় পার্ট অনুমোদন ও সাংগঠনিক সিদ্ধান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন, রাজশাহী থেকে আগত শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক, আল মুতাজিদুল ইসলাম। ও মটর শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক, আব্দুল রউফ জুলমাত, মটর শ্রমিক ইউনিয়নের, উপ কমিটির আহবায়ক শহিদুল ইসলাম (শহিদ)। চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রমিক নেতা বাবর আলী রুমন।

মটর শ্রমিক ইউনিয়নের, উপ কমিটির আহবায়ক শহিদুল ইসলাম (শহিদ) তার বক্তব্যে ঘোষণা দেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের কোনো সদস্য যদি সড়ক দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে সরকারি ভাবে সংগঠনের পক্ষ থেকে ৩ লক্ষ্য টাকা দেওয়া হবে এবং সংগঠনটির কোনো সদস্যের ছেলে মেয়ে যদি এইচএসসি পর লেখাপড়া চালিয়ে যান তাহলে তিন সেমিস্টারের খরচ বাবদ ৩ লক্ষ্য টাকা সরকারি ভাবে বহনের ঘোষণাও দেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এক ড্রাইভার সোহরাব আলী মংলাকে ৩০ হাজার টাকা প্রদান করেন।

এসময় বক্তারা, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের বিভিন্ন কুচক্র ও ভয়-ভীতি ও হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সেসাথে তাদের কথায় কাওকে বিভ্রান্তি না হওয়ার আহবান জানান। এর আগে সভা করতে না দেওয়া জন্য সভাকক্ষে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশের পাহারাই সম্পন্ন হয় তাদের এই আজকের আলোচনা সভা।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আপেল আলী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park