1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে আবারো চেম্বারের সভাপতি নির্বাচিত আব্দুল ওয়াহেদ, দিনভর ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যাবসায়ীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে আবারো চেম্বারের সভাপতি নির্বাচিত আব্দুল ওয়াহেদ, দিনভর ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যাবসায়ীরা

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল ওয়াহেদ। নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওয়াহেদসহ তার প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১৩ পদের বিররীতে ১২ জনই জয় লাভ করেন। অন্যদিকে নির্বাচনে জামায়াত ও বিএনপির একাংশের সমর্থন পাওয়া হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

জেলার ব্যবসায়ীদের নির্বাচন হলেও, গত সপ্তাহ খানেক থেকে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের ছিলো বেশ দোড়ঝাপ। চেম্বারের বর্তমান সভাপতি বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ নেতৃত্বে প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দিতায় নামে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল। হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলের নির্বাচনী প্রচারনায় সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হারুনুর অর রশিদ ও সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা লতিফুর রহমান অংশ নিতে দেখা যায়। অন্যদিকে আব্দুল ওয়াহেদের নেতৃত্বে প্যানেলের প্রচারনায় জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া সহ বিএনপির আরেক অংশকে দেয়া গিয়েছিলো।

আজ রবিবার দিনভর জেলার বিভিন্ন ব্যবসায়ীরা চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়ার তাকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park