1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে ইউএনও -মেহেদী হাসান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

চট্টগ্রাম বোয়ালখালীতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে ইউএনও -মেহেদী হাসান

এম,মছিবুর রহমান বাবুল,উপজেলা প্রতিনিধি,(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল,জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও বোয়ালখালীউপজেলার ব্যবস্হাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।
গত(১৬ জানুয়ারি)শুক্রবার বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় বোয়ালখালী উপজেলার ব্যবস্হাপনায় ৪৪২ ও ৪৪৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক,কোর্সের কোর্স লিডার প্রবীর কুমার মজুমদার”র” সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এস,এম,শাহনেওয়াজ আলী মির্জা এলটি, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খসরু পারভেজ, এসময় প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, সুন্দর সুশৃংখল ও উন্নত জীবন গড়তে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিভিন্ন অনুষ্ঠানে, দুর্যোগে কিংবা আর্তমানবতার সেবায় স্কাউটেরা যে,ভূমিকা পালন করে তা প্রশংসার দাবিদার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীরা বিপদগামী হওয়া থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি সামাজিক, পারিবারিক ও সৃজনশীল কাজে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, ৪৪৩ তম কোর্সের কোর্স লিডার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, স্কাউটার মোহাম্মদ সোলায়মান, প্রজীব কুমার বড়ুয়া, ফারুক ইসলাম,মোহাম্মদ শওকত হোসেন, এসএম গোলাম মোস্তফা, ও বোয়ালখালী উপজেলা সম্পাদক নুরুল আকতার প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park